শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গের বড়ইউড়ি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের বড়ইউড়ি গ্রামে দু’দলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১০জন আহত হয়েছে। খামারের হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে ওই গ্রামের সেবেদা আক্তারের খামার থেকে বেশ কিছু হাঁস চুরি হয়। হাঁস চুরির ব্যাপারে একই গ্রামের নুরা মিয়াকে সন্দেহ করেন সেবেদা বেগম। সেবেদা এ ব্যাপারে নুরা মিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। এতে নুরা মিয়া ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় উভয় পক্ষের লোকজন জড়ো হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০জন আহত হয়। আহতদের মধ্যে সেবেদা আক্তার (২০), মমতা (৫০), নয়ন মিয়া (৯), হাজেরা (৭০), সোহেলা বেগম (২০) ও সেতারা বেগম (২৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com