শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুদানে সড়ক দুর্ঘটনায় ৩২ ওমরাহ যাত্রী নিহত

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সুদানের রাজধানী ও পূর্বাঞ্চলীয় নগরী পোর্ট সুদান সিটির মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কে বৃহস্পতিবার এক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। স্থানীয় সুদান ট্রিবিউন জানায়, খার্তুম থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরপূর্বে আল-রাওজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানীবাহী লরির সংঘর্ষে এই ঘটনা ঘটে। বাসের যাত্রীরা ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খারাপ আবহাওয়ার অভাবের জন্যই এই দুর্ঘটনা ঘটে। সুদানে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর অনেক প্রাণহানির ঘটনা ঘটে। ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৬৬২ জন প্রাণ হারান। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটা দেশগুলোর মধ্যে অন্যতম সুদান। বেপরোয়া গাড়ি চালানো, ভাঙা রাস্তা ও অনুপোযুক্ত গণপরিবহনের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। দেশটির জনগণ ও চালকদের অভিযোগ, রাস্তার ভগ্ন অবস্থাকে দুর্ঘটনাকে দায়ি করেন। আর দেশটির সড়ক ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত ভারবাহী ও দ্রুতগতির ট্রাকের কারণেই দুর্ঘটনা ঘটে বলে দাবি করা হয়। সূত্র: সিনহুয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com