বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গজাইপুরের শিয়ালেরপুঞ্জিতে দুর্বৃত্তদের হামলায় আহত ১০ বাড়িঘর ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের গজাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামে দুর্বৃত্তদের হামলায় অন্তসত্ত্বা মহিলা ও শিশুসহ ১০জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে। আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে ওই গ্রামের নিরীহ মানুষের বাড়ি ঘরে এ হামলা চালানো হয়। নির্বাচনে ভোট না দেয়ার অভিযোগে এ হামলার ঘটনা ঘটে বলে দাবী করা হচ্ছে।
নির্বাচনে গজনাইপুর ইউনিয়নে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের গোলাপ প্রথমে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন। পরবর্তীতে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে বাদ দিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এ অবস্থায় গোলাপ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী আবুল খয়ের গোলাপসহ তার লোকজনের হামলায় অন্তসত্ত্বা মহিলা ও শিশুসহ ১০জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে।
হামলায় আব্দাল, জামাল, সালাম, কাদির, আজিদ, মুহিদ, ফুল বিবি, রশিদ, রুসনসহ প্রায় ১০/১২ জনের বাড়ী ঘর ভাংচুর করা হয়। এ সময় পারুল আক্তার (২৮), নুরেছা বেগম (২০), কারিমা বেগম (৭), কুসুম বিবি (৬০)সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে পারুল আক্তার (২৮) ও নুরেছা বেগম (২০)কে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ও ক্ষতিগ্রস্থদের অভিযোগ নির্বাচনে ভোট না দেয়ার সন্দেহে এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় সাক্ষ্য দেয়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েল গোলাপের লোকজন হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর ও তাদের আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com