বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৪৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গকতাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণের নির্ধারিত সময়ের আগেই ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন। তারা শতস্ফুর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত ৪জন প্রার্থী হলেন মোশাহিদ আলী (ফুটবল) প্রাপ্ত ভোট ৪৩৩। জামাল চৌধুরী (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৪২৪। মিহির লাল রায় (আনারস) প্রাপ্ত ভোট ৩১৩। জসিম উদ্দিন (মটর সাইকেল) ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১০৮৬ ভোটের মধ্যে ৭১৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম। তিনি নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার সন্তোষ প্রকাশ করেন। ৩০ জুনের মধ্যে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com