রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘœ ও নিরাপদ করতে পুলিশের বিশেষ ব্যবস্থা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘœ ও নিরাপদ করতে ঢাকা-সিলেট মহাসড়কে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এজন্য হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে পুলিশি টহল এবং বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়া দীর্ঘ এ পথে কোনোভাবেই যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য বাড়ানো হয়েছে ট্রাফিক তৎপরতাও। পুলিশ সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা দিতে ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে হাইওয়ে ও থানা পুলিশ। এ জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ টিম। ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকটি অংশে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় শুধু ঈদের আগে নয় ঈদের পরও জেলা পুলিশের মোবাইল টিম কাজ করবে এ মহাসড়কে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন চৌধুরী বলেন, ‘মহাসড়কে যাত্রীদের জানমাল রক্ষার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের কয়েকটি টিম কাজ করছে। সে অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ঠেকানোর জন্য বিভিন্ন গাড়িতে পুলিশের তল্লাশী অব্যাহত আছে। এ অভিযান চলবে ঈদের পর পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com