রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইউপি নির্বাচনে আদায়কৃত অর্থ দলীয় ফান্ডে জমা দেওয়ার জন্য বিএনপি নেতাকে লিগ্যাল নোটিশ

  • আপডেট টাইম বুধবার, ১৩ জুলাই, ২০১৬
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইউপি নির্বাচনের দলীয় মনোয়ন প্রত্যাশীদের নিকট থেকে অনৈতিকভাবে আদায় করা ১ লাখ ৪০ হাজার টাকা দলীয় ফান্ডে জমা দেওয়ার জন্য বিএনপি হবিগঞ্জ সদর থানা শাখার সাধারণ সম্পাদক এনামুল হককে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। দলের সদর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী পক্ষে লিগ্যাল নোটিশটি দেন আইনজীবী হেলাল মিয়া।
নোটিশে বলা হয়, বিগত ৪ জুন অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে দলীয় নির্দেশনা না থাকা সত্বেও দলীয় মনোনয়ন প্রত্যাশী ৯টি ইউনিয়নের ২৮ জন প্রার্থীর নিকট থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়। ওই টাকা দলের সাধারণ সম্পাদক মোঃ এনামুর হক এর নিকট জমা রাখা হয়। কিন্তু ওই টাকা দলীয় ফান্ডে জমা দেওয়া হয়নি। এমনকি টাকার হিসেব নিকেশ দাখিলের জন্য কোন সভা আহবান করা হয়নি। নোটিশ গ্রহীতা এনামুল হককে বার বার অনুরোধ করা সত্বেও তিনি বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করছেন। নোটিশে ১৫ দিনের মধ্যে আদায়কৃত টাকা দলীয় ফান্ডে জমা দিয়ে হবিগঞ্জ সদর থানা বিএনপির কার্যকরী কমিটির সভা আহবান করে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com