রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গের বাঘজোড় গ্রামে ডাকাতের গুলিতে যুবক আহত

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বাঘজোড় গ্রামে ডাকাতের গুলিতে উজ্জল মিয়া (২০) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত ওই গ্রামের গ্রীস প্রবাসী হোসেন মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের বারান্দার গ্রীল কাটার চেষ্টা করলে গৃহকর্তা হোসেন মিয়া জেগে উঠেন। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে হোসেনকে বারান্দার গেটের তালা খুলে দিতে হুমকি দেয়। এতে কর্ণপাত না করে হোসেন শোর চিৎকার শুরু করলে পাশের বাড়ির ফুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৮) ও উজ্জল মিয়া (২০)সহ আশেপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতদল শর্ট গানের গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এতে উজ্জল মিয়া পায়ে গুলিবিদ্ধ হন। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com