শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নছরতপুর সড়কে গাছ ফেলে গণ-ডাকাতি নগদ টাকা, মোবাইলসহ ৬ লক্ষাধিক টাকার মাল লুট

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নসরতপুর আঞ্চলিক সড়কের শরীফাবাদ এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকিয়ে গণ-ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৪ লাখ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের প্রহারে ৩ জন আহত হয়েছে। জানা যায়, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত শরীফাবাদ এলাকায় রাস্তায় গাছ ফেলে ব্যরিকেট সৃষ্টি করে। এ সময় ডাকাতরা পর্যায়ক্রমে ২টি সিএনজি চালিত অটোরিকশা, ২টি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধোর করে নগদ ৪ লাখ টাকা, ২০/২৫টি মোবাইল ফোনসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নেয়। এ সময় ডাকাতের প্রহারে বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আনোয়ার মিয়া (৩৮), এরশাদ মিয়া (২৫) ও অটোরিক্সা চালক খেলু মিয়া (২৭) আহত হন। ডাকাতি শেষে ডাকাতরা পার্শ্ববর্তী ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হবিগঞ্জ সদর থানার এসআই রাশিদুল ইসলাম জানান- ডাকাতদের আটকে পুলিশের অভিযান চলছে। প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর রাতেও ওই এলাকায় দুর্ধর্ষ গণ-ডাকাতি সংগঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com