শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে গাছ চুরির অভিযোগে আটক ১

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মোহাম্মদপুর ওরফে বড় সড়ক গ্রামে। আটককৃত ব্যক্তি ওই গ্রামের আছির উল্বার ছেলে মনর উদ্দিন (৫৫)। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে দক্ষিণ নন্দীপাড়া গ্রামের হাজ্বী আঃ রহিম মিয়ার বাড়ী রকম ভূমিতে রোপনকৃত আকাশী জাতের ৮টি গাছ ছুরি করে নিয়ে যায় মনর উদ্দিন। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। বিষয়টি জানতে পেরে গতকাল বানিয়াচং থানায় হাজ্বী আঃ রহিম মিয়ার পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ উজ্জ্বল মিয়া। অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং থানার এসআই হাসানুজ্জামান ওই গ্রামে অভিযান চালিয়ে মনর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনর উদ্দিন গাছ কেটে নেয়ার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে এসআই হাসানুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে মনর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com