রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাংলাদেশ দলের প্রধান হিসেবে ভারত যাচ্ছেন হবিগঞ্জের ছেলে ইয়াছিন খান

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৪৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ একাডেমী অফ ফাইন আর্টস বাফা’র নৃত্যনাট্য দলের প্রধান হিসেবে ভারত সফরে যাচ্ছেন হবিগঞ্জের তরুন নাট্যকার ও নির্দেশক খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান। তার পরিচালনায় আগামী ২৭ জুলাই ভারতের উত্তর প্রদেশের ‘মথুরা বৃন্দাবনে’ অনুষ্ঠিতব্য “মহনস্ রং মহোৎসব”-এ বাংলাদেশের হারিয়ে যাওয়া লোক ঐতিহ্যের সংস্কৃতিকে তুলে ধরতে “রূপসী বাংলা” নৃত্যনাট্য পরিবেশন করবে। এ উপলক্ষে উক্ত দলটি আগামী ২০ জুলাই ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। নৃত্যনাট্য পরিবেশনের পাশাপাশি ইয়াছিন খান ও তার দল ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর পরিদর্শন করবেন। পাশাপাশি ইয়াছিন খান বিভিন্ন দেশের প্রতিনিধিকে নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারেও অংশগ্রহণ করবেন। আগামী ৫ আগস্ট দলটির দেশে আসার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com