শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা শালিসে নিষ্পত্তি

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কাঠাল কেনা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা শালিসে নিষ্পত্তি হয়েছে। শালিসে বারআউলিয়া গ্রামকে ৪০ হাজার টাকা এবং রাজেন্দ্রপুর গ্রামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সকাল ১০টায় সাটিয়াজুরী রেল ষ্টেশনে এ সালিসের আয়োজন করা হয়। বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে সালিস বৈঠকে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, বার পঞ্চাতের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মোঃ শহিদ, বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ, মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, সাবেক চেয়ারম্যান আঃ আউয়াল, নুরুল হক মেম্বার, শফিক মিয়া, সেলিম মিয়া মেম্বার, এখলাছ মেম্বার প্রমুখ। সালিস বৈঠকে সর্বসম্মতি ক্রমে বারআউলিয়া গ্রামকে ৪০ হাজার টাকা রাজেন্দ্রপুর গ্রামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, গত ২০ জুন কাঠাল কেনাকে কেন্দ্র করে বাহুবল উপজেলার বারআউলিয়া ও রাজেন্দ্রপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত ও সাটিয়াজুরী বাজারে দোকানপাট ভাংচুর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com