রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৪৭৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমেদ এর নেতৃত্বে একটি র‌্যালি সদরের বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালির পরপরই উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশীর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোহাম্মদ মাকসুদুল হক ভূঁইয়া, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দিন, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান, মৎস্যজীবিদের পক্ষে বক্তব্য রাখেন চিরঞ্জিত দাস, মৎস্য চাষীদের পক্ষে বক্তব্য রাখেন সামছুল হক আখনজী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com