বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘জল আছে যেখানে মাছচাষ সেখানে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে শুরু হয়েছে ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে বুধবার সকালে জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন র‌্যালি, মাছের পোনা ছাড়া, কূইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে। বুধবার সকাল সাড়ে ৯টায় বৃষ্টিকে উপেক্ষা করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। আলোচানায় অংশ নেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, দৈনিক দেশজমিন সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ সংবাদ প্রতিনিধি মোঃ আলমগীর খান। পরে সার্কিট হাউজ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি এডঃ মোঃ আবু জাহির এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com