শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চেয়ারম্যান তনয়া শ্রীমতি ভবানী চক্রবর্তী আমন্ত্রণে হবিগঞ্জ পৌর মেয়র দিলীপ দাসের সম্মাননা

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৪৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভারতের আসাম প্রদেশের শিলচর জেলার আইজিপি শ্রী সন্তোষ চক্রবর্তীর স্ত্রী শ্রীমতি ভবানী চক্রবর্তীর আমন্ত্রণে হবিগঞ্জ পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসকে সারম্ভরে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদর্শন করেন। অতঃপর হবিগঞ্জ পৌরসভার পক্ষে ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস কর্তৃক শ্রী সুরেশ বিশ্বাস মহোদয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সভায় মিসেস চক্রবর্তী অতীত ইতিহাস স্মৃতি ও তার বাবার রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত তথ্য ও ছোট বেলার অনেক স্মৃতি বিজরিত কথা বলতে আবেগ তারিত হয়ে পড়েন। আর বলেন বাবা ছিলেন ১৯৩৯ খ্রীঃ সনে নির্বাচিত হবিগঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও কংগ্রেসী নেতা। নানা সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়েছে। দেশ বিভাগের সময় ভারতে শিলচর শহরে বসবাস করেন। জীবনের শেষ দিন পর্যন্ত কংগ্রেসের সদস্য হিসাবে জন মানুষের জন্য কাজ করে যান।
উল্লেখ্য যে, শ্রীমতি ভবানী চক্রবর্তী সাহিত্য জগতে বিরাজ করে বেশ কিছু গল্প ও প্রবন্ধ রচনা করে। চলমান সময়েও কংগ্রেসের সদস্য হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com