শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে সালমা বেগম (২০) নামের এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার পিতার দাবি তাকে হত্যা করা হয়েছে। এদিকে হাসপাতালে লাশ ফেলে স্বামী পালিয়ে গেলে লাশ নিয়ে পুলিশ পড়ে বিপাকে। পুলিশ ও সালমার পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে একই উপজেলার সুনেশ্বর গ্রামের মোর্শেদ মিয়ার কন্যা সালমাকে তেঘরিয়া গ্রামের তাহির মিয়ার পুত্র নাঈমের নিকট বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সম্প্রতি নাঈম সালমার উপর বিভিন্ন কারণে নির্যাতন করতো। নির্যাতনের বিষয়টি প্রায়ই সালমা তার পিতা মোর্শেদ মিয়াকে জানাত। বৃহস্পতিবার সকালেও সালমা ফোনে জানায়, নাঈম তার উপর নির্যাতন করছে। এর কিছুক্ষণ পর থেকে সালমার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে নাঈম সালমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তাকে মহিলা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়। দুপুরের দিকে ডাঃ গোলাম শাহরিয়ার সালমাকে মৃত ঘোষণা করলে নাঈম কৌশলে হাসপাতাল থেকে সটকে পড়ে। এদিকে বিকেল পর্যন্ত কেউ লাশ নিতে না আসায় সুরতহাল রিপোর্ট তৈরি করতে গিয়ে পুলিশ পড়ে বিপাকে। পরে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখে। এদিকে বিকেলে সালমার স্বামী নাঈম শ্বশুর মোর্শেদ মিয়াকে ফোন করে জানায়, তার মেয়ে মারা গেছে। খবর পেয়ে রাতে মোর্শেদ মিয়া ও তার পরিবার হাসপাতালে ছুটে আসে। সদর থানার এসআই আব্দুর রহিম জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com