বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ডাকাতের লাথির আঘাতে প্রবাসির স্ত্রীর গর্ভপাত

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৬১৯ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামে ডাকাতের লাথির আঘাতে প্রবাসির স্ত্রীর গর্ভপাত ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীররাতে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, ৫নং শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের সৌদি প্রবাসি রফিক ফারুকীর স্ত্রী অন্তঃস্বত্তা নার্গিস আক্তার তার শিশু সন্তানদের নিয়ে রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে পেছনের দরজা ভেঙ্গে ৫-৬ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা মুখ বেধেঁ ডাকাতির চেষ্টা চালায়। এ সময় তিনি বাঁধা দিলে ডাকাত তার পেটে বেশ কয়েকটি লাথি মেরে রক্তাক্ত করে ঘরে থাকা নগদ, টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল ফোন নিয়ে যায়। নার্গিসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। লোকজন আহত অবস্থায় গত বুধবার নার্গিসকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর শুনে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ও ওই ইউনিয়নের চেয়ারম্যান সবুজ মিয়া ঘটনাস্থলে ছুটে যান। এদিকে নার্গিস হাসপাতালে ভর্তি অবস্থায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ৬ মাসের একটি বাচ্চা প্র¯্রব করে। বাচ্চা ও নার্গিসের অবস্থা আশংকাজনক। গতকাল বৃহস্পতিবার দুপুরে নার্গিসের বাচ্চাটি মারা যায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com