রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ের ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
  • ৭২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ইউএনও’র হস্তক্ষেপে ৭ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দেওয়া হয়েছে। জানা যায় বানিয়াচং উপজেলা সদরের ৩নং ইউনিয়নের মিয়াখানী গ্রামের জনৈক ব্যক্তির ১২ বছর বয়সী কিশোরীকে একই এলাকার নজির মিয়ার পুত্র খোকন মিয়া (১৮) এর সাথে গতকাল দুপুরে বিয়ে দেয়ার দিনক্ষণ করেন। ওই বাল্য বিয়ের সংবাদটি জানতে পারেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ। তিনি বুধবার রাতে বিষয়টি ৩নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে অবহিত করেন। কিন্তু বিয়ের আয়োজন ঠিকমতই চলছি। পরে গতকাল বৃহস্পতিবার বিয়ের প্রায় ২ ঘন্টা পূর্বে ইউএনও সন্দীপ কুমার মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শুকরানার মাধ্যমে বর ও কনের অভিভাবকদ্বয়কে ইউএনওর কার্যালয়ে হাজির করা হয়। উভয় পক্ষের অভিভাকরা বাল্য বিয়ে আইন সম্মত নয় স্বীকার করে ইউএনওর নিকট লিখিত অঙ্গীকারনামা দিয়ে প্রতিজ্ঞা করেন তারা তাদের সন্তানদের প্রাপ্ত বয়স্ক না হলে বিয়ের আয়োজন করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com