সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ের শাহপুর বাল্য বিয়ের পিড়ীতে বসছে ৮ম শ্রেণীর ছাত্রী

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে বাল্য বিয়ের পিড়ীতে বসতে যাচ্ছে হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তফুরা আক্তার (১৪)। আর এ বিয়ে বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের শাহপুর এলাকার হিয়ালা উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণীর ছাত্রী শাহপুর গ্রামের তফুরা আক্তারের সাথে বিয়ে ঠিক হয়েছে পার্শ্ববর্তী এলাকার চানপুর গ্রামের বায়জিদ মিয়ার (৩০)। আগামী ৪ আগষ্ট বৃহস্পতিবার তাদের বিয়ে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এদিকে, মাত্র ১৪ বছরের কিশোরী কন্যার বিয়ে দেয়ার মত ঘটনায় এলাকায় শুরু হয়েছে তোলপাড়। লোকমুখে চলছে নানান আলোচনা ও সমালোচনা। তফুরার বিয়ে বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসি। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিশোরী স্কুল ছাত্রীর বিয়ের খবর শুনেছি। তবে কি ভাবে জন্ম নিবন্ধনের বয়স তারা বাড়িয়েছে তা আমার জানা নেই। এ ব্যাপারে হিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তফুরা আমার স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী। তবে বিয়ে সম্পর্কে আমার জানা নেই। যদি বিয়ের খবর ঠিক হয়ে থাকে তবে আইনত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com