বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের কাপড় ব্যবসায়ী ২ দিন ধরে নিখোঁজ

  • আপডেট টাইম রবিবার, ৩১ জুলাই, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদির বাবুর হাটে কাপড় কিনতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাহুবল উপজেলার এখলাছ মিয়া নামের এক ব্যবসায়ী। তিনি নন্দনপুর গ্রামের রইছ আলীর পুত্র এবং নন্দনপুর বাজারের মায়ের দোয়া বস্ত্রালয়ের মালিক।
তার পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে দোকানের কাপড় কিনতে নরসিংদির বাবুর হাটের উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর থেকে আর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। কেউ তার সন্ধান পেলে ০১৭৪৮৯৮২৮৫০ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সল আতিক জানান, তার পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ বা জিডি করেননি। তবে আমাদের পক্ষ থেকে তার সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com