বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে সিপিবি সম্মেলন আজ

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বানিয়াচং শাখার সম্মেলন আজ। সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিপিবি বানিয়াচং শাখার সম্পাদক কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী সিপিবি নেতা, হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের অন্যতম সংগঠক কমরেড এম.এ. বারী ও জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমান। এছাড়া জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী সহ বিভিন্ন বামপন্থী দলের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে সুসজ্জিত লাল পতাকার মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। পরে ‘সবুজ বাংলা’ কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গণে জনসভার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com