বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে মোটরসাইকেল ধাক্কায় মহিলাসহ ৪ জন আহত ॥ প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে মোটরসাইকেলের ধাক্কায় মহিলাসহ ৪জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আইল্যান্ডের দাবিতে সড়ক অবরোধ করে জে.কে এন্ড এইচ.কে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
Untitled-1 copy.jpg6স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের স্ত্রী কামরুনাহার (৫২) ট্রাফিক পয়েন্ট এলাকায় গাড়ীতে উঠার জন্য দাড়ানো ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে নিয়ন্ত্রন হারিয়ে কামরুনাহার বেগমকে ধাক্কা দিয়ে পাশের আচার বিক্রেতার ভ্যান গাড়ীর উপর উঠে যায়। এতে ভ্যান গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ভ্যান গাড়ী চালক আব্দুর রশিদ, মোটরসাইকেল চালক রিচি গ্রামের রিয়াদ ও কামরুনাহারসহ ৪জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মোটরসাইকেল চালক রিয়াদকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় উত্তেজিত শায়েস্তানগর এলাকাবাসি ও হবিগঞ্জ জেকে এন্ড এইচকে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক পয়েন্ট এলাকায় আইল্যান্ডের দাবীতে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান ও এসআই সানা উল্লাহ নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থী ও জনসাধারণকে আশ্বস্থ করার পর অবরোধ প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com