রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অপহরণের ২৭দিনেও উদ্ধার হয়নি আইডিয়াল হাই স্কুল ছাত্রী রোমেনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকা থেকে অপহরণ হওয়া আইডিয়াল হাই স্কুলের দশম শ্রেণীর রোমেনা আক্তারকে (১৬) ২৭ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ওই ছাত্রীর পরিবারসহ শিক্ষার্থীদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার বড় বহুলা চৌধুরী হাটির গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জলিলের কন্যা ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রোমেনা আক্তারকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতো একই গ্রামের ফুল মিয়ার পুত্র বখাটে ফয়সল মিয়া। বিষয়টি ওই ছাত্রীর পরিবার বখাটে ফয়সলের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৩ জুলাই বিদ্যালয়ে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় রোমেনা। এ সময় পূর্ব থেকে উৎপেতে ফয়সল ও তার সঙ্গীরা সিএনজি অটোরিক্সাযোগে জোরপূর্বক রোমেনাকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি রোমেনার পরিবার ফয়সলের পরিবারকে অবহিত করলে তারা রোমেনাকে ফেরত দিবে বলে আশ্বস্থ করে। কিন্তু অপহরণের ১ সপ্তাহ পেরিয়ে গেলেও রোমেনাকে ফেরত না দেয়ায় গত গত ২২ জুলাই রোমেনার পিতা আব্দুল জলিল বাদি হয়ে ফয়সল ও তার পিতা ফুল মিয়া, মা রাজু বিবি, চাচা আরজু মিয়া ও জমসেদ মিয়াকে আসামী করে সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই সাহিদ। কিন্তু মামলা দায়েরের ২৭ দিন অতিবাহিত হয়ে গেলেও ভিকটিম রোমেনাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। রোমেনার পিতা এ প্রতিবেদককে আক্ষেপ করে জানান, মামলাটি ফাইলবন্দি হয়ে থাকায় কোন তদারকি হচ্ছে না।
এ ব্যাপারে এসআই সাহিদ জানান, ভিকটিম ও আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com