শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে ৩ কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০১৬
  • ৪৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদায়ী কর্মকর্তাগণ হলেন, সোনালী ব্যাংক বড়বাজার শাখার ম্যানেজার মোঃ সাজিদুর রহমান, উপজেলা প্রকৌশলী জনস্বাস্থ্য (অবসরপ্রাপ্ত) মোঃ হারুন অর রশীদ ও সহকারী প্রাথমিক শিক্ষ অফিসার সুব্রত কুমার দাশ। বিদায় সংবর্ধনা উপলক্ষে গত বৃহস্পতিবার অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি সদ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাওছার শোকরানার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী গ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, চ্যানেল এস এর বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান, কৃষি ব্যাংক ম্যানেজার নিশিকান্ত দাশ, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ। পরে বিদায়ী ৩ কর্মকর্তার হাতে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট তোলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com