শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে লন্ডন প্রবাসী ক্ষুদে শিল্পী নিঝুমের একক গানের এ্যালবাম “মায়ের মতো আপন কেউ নাই” এর মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০১৬
  • ৬৯২ বা পড়া হয়েছে

কাউছার আহমদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে লন্ডন প্রবাসী ক্ষুদে শিল্পী নিঝুম দে এর একক গানের এ্যালবাম “মায়ের মতো আপন কেউ নাই” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাদী মহলের পার্টি সেন্টারে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে এর মোড়ক উন্মোচন করেন সিলেট বিভাগের বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ হরিপদ রায়। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী মোঃ আশরাফ উদ্দিন, ডেইলি ইন্ডাষ্ট্রির সাংবাদিক অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, সাংস্কৃতিক সংগঠক শিক্ষিকা অনিতা দেব, ক্ষুদে শিল্পীর মা সংগীত শিল্পী নমিতা দে, শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও সঞ্জিত দেব, সমাজ সেবী আব্দুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌতম দেব, সাংবাদিক সুমন বৈদ্য, ফটো সাংবদিক বিক্রমজিৎ বর্ধন, বিষ্ণু ধর প্রমুখ। এ্যালবামের মোড়ক উন্মোচনের পর ক্ষুদে শিল্পী নিঝুম দে উপস্থিত অতিথিদের উদ্দ্যেশে মায়ের মতন আপন কেউ নেই গানটি পরিবেশন করেন। এ সময় বক্তারা বলেন, সুদুর লন্ডনে বসবাস করেও বাংলাদেশী গানের এ্যালবাম বের করায় এটি প্রবাসেও বাংলার সংস্কৃতি ও লোকজ ধারা প্রচারে ব্যাপক ভুমিকা রাখবে। এ্যালবাম সিলেটর আঞ্চলিকগানসহ ৮টি গান স্থান পেয়েছে।
শ্রীমঙ্গলে লন্ডন প্রবাসী ক্ষুদে শিল্পী নিঝুমের
একক গানের এ্যালবাম “মায়ের মতো
আপন কেউ নাই” এর মোড়ক উন্মোচন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com