শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বর্ধিত পানির বিল প্রত্যাহার করতে হবে নতুবা পৌর কার্যালয় ঘেরাও

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার, যখন তখন বিদ্যুৎ নেয়া বন্ধ করা, গ্রাহক ভোগান্তি দুর করা, মিটার দেখে বিল দেয়া, গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্ত রুখে দাড়াও, আবাসিক সংযোগ চালু করা, সুন্দরবনকে ধ্বংস করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চলবে না, উল্লেখিতক দাবী দাবাকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় খোয়াইমুখ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমরেড নূরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান, সিপিবি নেতা আজমান আহমেদ, শ্রমিক নেতা অনু মিয়া প্রমুখ। সভায় উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন রনজিত সরকার, অনিবাশ সরকার, মোঃ আহাদ মিয়া, শৈলেন সরকার ও ছাত্রনেতা রাকিব।
সভায় বক্তাগণ বলেন কোন কারণ ছাড়াই পৌরসভা অযৌক্তিকভাবে পানির বিল বাড়িয়ে দিয়েছে। দেশে নাগরিক অধিকার নিয়ে দায়িত্বশীল মহলের কোন মাথাব্যাথা নেই। কাজেই জনগণকে সাথে নিয়েই লড়াই সংগ্রাম করে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে পৌরসভা আশা করি নাগরিকদের দুঃখ বুঝে সিদ্ধান্ত প্রত্যাহার করবে নতুবা তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে হবিগঞ্জ পৌরসভা ঘেরাও করে রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com