বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় মাদ্রাসা ছাত্র আহত

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৪৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রতিপক্ষের হামলায় খন্দকার আহসান উল্লাহ (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে। আহত আহসান উল্লাহ উপজেলার বারাচান্দুরা গ্রামের আশরাফ আলীর ছেলে এবং পূর্ব মাধবপুর দরগাবাড়ী পৌর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র সবুজবাগ গ্রামের আলীম ভূূইয়ার ছেলে মনির ভূূইয়া, খোকন শাহর ছেলে টিটু শাহ ও রিপন শাহর ছেলে মাসুম শাহ সহ আরো কয়েকজনে মিলে আহসান উল্লাহকে শ্রেণি কক্ষ থেকে ধরে বারান্দায় এনে সাইকেলের চেইন দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার সুর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। এ ব্যাপারে আশরাফ আলী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com