রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পৌরসভার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৫২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে চোখ-কান খোলা রাখতে হবে। জঙ্গিবাদের উত্থান হলে সমাজের কেউ নিরাপদ থাকতে পারবে না। তাই সময় থাকতে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। হবিগঞ্জ পৌরসভার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন মাত্র আটমাস পূর্বে নিখোঁজ হয়ে একটি ছেলে জঙ্গিদের শীর্ষ নেতা হয়ে গেছে। তাই সকল অভিভাবকদেরকে তাদের সন্তানদের ব্যাপারে সচেতন হতে হবে। কোন সন্তান নিখোঁজ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে আজ সারাদেশের মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তিনি জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি গ্রহণ করার জন্য পৌরপরিষদ, পৌরকর্মকর্তা-কর্মচারীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, উমেদনগর পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, খালেদা জুয়েল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com