শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের ২নং পুল এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক সম্রাট লুঙ্গী জনাব আলী (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০পিছ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত গেদা মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ডিবি পুলিশের এসআই রাজিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আটক করার চেষ্টা করে। এ সময় সে লুঙ্গী খুলে পালিয়ে যায়। তাকে ধাওয়া করে পুলিশ একটি বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার শার্টের পকেট থেকে ১০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার কাছে আরও ইয়াবা ট্যাবলেট ছিল। পালিয়ে যাবার সময় হয়তো কোথাও ফেলে দিয়েছে। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আজ শুক্রবার তাকে কোর্টে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com