রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নূরপুরে শোক সভায় এমপি আবু জাহির ॥ শোককে শক্তিতে পরিণত করে জঙ্গিবাদের মোকাবেলা করতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, জাতির পিতার শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদকে মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যখন মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে তখন একটি বিশেষ মহল উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক জলফু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব ইছাক আলী সেবনের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী সিরাজুল ইসলাম ইনু মিয়া, হাজী মুক্তার হোসেন, নুরুল ইসলাম সর্দার, সদর উপজেলা জঙ্গি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, হারুনুর রশিদ, জাহাঙ্গীর মিয়া, আব্দুল কুদ্দুছ তালুকদার সেবন, গিয়াস উদ্দিন মুখলিছ, বাচ্চু মিয়া, ওলি হোসেন লেচু, আব্দুল কাদির আছাদ ও অপু মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com