শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরীকে জেলা তালামীযের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬
  • ৬৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে জেলা তালামীযের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা আল ইসলাহ সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আলাউদ্দিন আখঞ্জির জানাযার নামাযে অংশগ্রহণ পরবর্তী হবিগঞ্জ জেলা তালামীযের অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান, আলোচনা ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তালামীযের সাবেক সভাপতি মাওলানা বেলাল আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কাজী নজমুল হোসেন, সহ-সভাপতি কাজী এম এ হাসান আলী, জেলা তালামীযের সাবেক সভাপতি লিয়াকত আলী তালুকদার, আব্দুল মুহিত রাসেল, নবীগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি হাফেজ রুহুল আমিন, জেলা তালামীযের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মোবাশ্বির হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, আব্দুল ওয়াদুদ, সৈয়দ আহমদ, বৃন্দাবন সরকারী কলেজ শাখা তালামীযের আহ্বায়ক আব্দুল হাই, মহিউদ্দিন আজাদ প্রমূখ। উক্ত সভায় কেন্দ্রীয় তালামীযের সভাপতির পিতা মরহুম আনোয়ার আলী, মাওলানা আলাউদ্দিন আখঞ্জি, ও দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নের সহ-সভাপতি হাফেজ আলাল উদ্দিনের রূহের মাগফেরাতের জন্য দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com