বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি ভিজিডি

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভিজিডি কর্মসূচি একটি জাতীয় কর্মসূচি, যার ব্যাপ্তি সমগ্র বাংলাদেশে। সরকার খাদ্য সম্পদের যোগান দিচ্ছে। খাদ্য সম্পদের পাশাপাশি বেসরকারী সংস্থার মাধ্যমে উন্নয়ন প্যাকেজ প্রশিক্ষণ, ঋণ ইত্যাদি সেবায় অর্থায়ন করছে।
ভিজিডি কর্মসূচি, বাংলাদেশের গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বাস্তবায়িক একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি যেটি সম্পূণরূপে আর্থ-সামাজিকভাবে দুঃস্থ পরিবার বিশেষত: মহিলাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে। মহিলারা ওয়ার্ড-ভিত্তিক ক্ষুদ্র দলের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ভিজিডি কমিটি কর্তৃক নির্বাচিত হয়। ভিজিডি মহিলারা সেবা গ্রহণের পাশাপাশি ২৪ মাস ধরে মাসিক ৩০ কিলোগ্রাম গম/চাল খাদ্য সহায়তা পেয়ে থাকে। এই ২৪ মাস সময়কালকে একটি ভিজিডি চক্র হিসাবে গণ্য করা হয়। খাদ্য সহায়তা প্রাপ্তির ২৪ মাসকালে, ভিজিডি মহিলারা অনুমোদিদের মাধ্যমে জীবন ক্ষদতা ও আয় বৃদ্ধিমূলক ক্ষদতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পেয়ে থাকে।
খাদ্য সহায়তা প্রাপ্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই মহিলারা সরকারী/বেসরকারী সংস্থা কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন কর্মসূচির বিভিন্ন কর্মকান্ডে পূর্ণাঙ্গভাবে অনর্ত্মভূক্তির যোগ্যতা অর্জন করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর ভিজিডি বাস্তবায়নে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com