সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এশিয়ান টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সুধি সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়। সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শংকর পাল, চেম্বার প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক ও প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলমগীর খান ও প্রেস ক্লাব সেক্রেটারী নির্মল ভট্টাচার্য্য রিংকু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, জেলা জাপার প্রচার সম্পাদক আবু বকর খাঁন, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ হালিম, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক সমচারের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ রাসেল চৌধুরী, দৈনিক স্বর্দেশ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মজিবুর রহমান, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোঃ শাকিল চৌধুরী, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার আব্দুল হান্নান, জাপা নেতা স্বপন মিয়া, জেলা ছাত্রদল নেতা শেখ মখলিচুর রহমান, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, ছাত্রদল নেতা ইকবাল আহমেদ, আজিজুর রহমান, হবিগঞ্জ বালিকা  উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজুদা আক্তার, পারভিন আক্তার, রতœা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী লিপি আক্তার, মাহিদা আক্তার, রিপা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী ও পরিচালনা করেন বাসস এর জেলা প্রতিনিধি এডভোকেট শাহ ফখরুজ্জামান।
পরে অতিথিবৃন্দ কেক কাটার মাধ্যমে এশিয়া টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কামরুল আমীন বলেন, ইলেকট্রনিক মিডিয়াতে কোন সংবাদ প্রচার হলে মুহুর্তের মধ্যেই তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। তাই কোন সংবাদ প্রচারের আগে আরও বেশী যতœবান হতে হবে। মিথ্যাভাবে কোন সংবাদ প্রচারিত হলে তা জেলার ভাবমুর্তি ক্ষুণœ করবে। এশিয়া টিভি জেলার উন্নয়ন ও ভাল দিকগুলো তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com