শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ সঈদপুর বাজার ফাযিল মাদরাসায় গুনীজন সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার ফাযিল (ডিগ্রী) মাদরাসায় আমেরিকা প্রবাসি উমরপুর নিবাসী সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও বিপুল ভোটে নির্বাচিত ৫নং আউশকান্দি ইউপি চেয়ারম্যান হাজি মহিবুর রহমান হারুন এর আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার প্রতিটি শ্রেণিকক্ষ ও ছাত্রাবাস পরিদর্শন করতঃ সুন্দর সুশৃংখল মনোরম পরিবেশ দেখে সংবর্ধিত ব্যক্তিদ্বয় সন্তোষটি প্রকাশ করে মাদরাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের শুরুতে ফুলের তোরা দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেন মাদরাসার গভর্ণিং বডির পক্ষে সহ-সভাপতি মাওঃ মোস্তফা আহমদ সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সৈয়দ আহম্মদ আলী, হাজি লুৎফুর রহমান। এলাকাবাসীর পক্ষে ৬নং ওয়ার্ড এর মেম্বার মোঃ সাহিদুর রহমান, ছাত্র অভিভাবক মোঃ ফরিদ আলী, সৈয়দ শামসুল ইসলাম প্রমুখ।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আলী আক্কাছ মোল্লা তাঁর বক্তব্যে জানান যে, মাদরাসায় শ্রেণি কক্ষের অভাব রয়েছে। সেহেতু দ্বিতল ভবনের ৩য় তলা জরুরী ভিত্তিতে নির্মাণ করতে প্রায় বার লাখ টাকা ব্যয় হবে। ইতিমধ্যে আমেরিকা প্রবাসী উমরপুর নিবাসী সৈয়দ সরফরাজ আলী এক লাখ টাকা অনুদান দিয়েছেন। মংলাপুর নিবাসী লন্ডন প্রবাসী ইনতেখাব আলম এক লাখ টাকা দেয়ার প্রতিশ্র“তি দিয়েছেন।
সংবর্ধিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাদরাসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সৈয়দ মোয়াজ্জেম হুসাইন শ্রেনি কক্ষ নির্মাণে নগদ এক লাখ টাকা প্রদানের প্রতিশ্র“তি দেন এবং হিফজ শাখার ৫ জন ছাত্রকে নিজস্ব অর্থায়নে পোশাক প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com