বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে পৃথক দু’টি অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে হবিগঞ্জ শহরের ঈদগাহ এলাকার আরকে ও স্টার সিরামিক কোম্পানীর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউন ইনচার্জ মনির উল্লাহ জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অপরদিকে একই এলাকার আলতাব সরদারের বাড়ির একটি মেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ হাজার টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আল আমিন ও বরেন্দ্র চক্রবর্তী দুপুরের খাবার খেতে মেসে এসে ধূয়ার কুন্ডলী দেখতে পান। এগ্রো ফার্মার রিপ্রেজেন্টেটিভ মিলন ও হোমল্যাণ্ড ইন্সুরেন্স কোম্পানীর মোশারফ হোসেনের রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তারা। দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে এগ্রো ফার্মার সকল ঔষধসহ গুরুত্বপুর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া মোশারফ হোসেনের ইন্সুরেন্সের প্রয়োজনীয় কাগজপত্রসহ মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com