শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ মটর মালিক গ্র“পের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শামসু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদার। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সিলেট লাইনের আহ্বায়ক হাজী মোঃ জিতু মিয়া, মোঃ দিয়ারিছ মিয়া, শামছু উদ্দিন তালুকদার প্রমূখ।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কাজী মোঃ মলাই মিয়া, হাজী আব্দুল ওয়াহাব বাবুল, হাসান বশির রুবেল, দুলাল গোপ তরফদার, নারায়ন লাল দাস চৌধুরী, আহমেদ চৌধুরী ছায়েদ, মর্তুজ আলী, আব্দুল মালেক লেদু, আব্দুল হাই, মহিবুর রহমান, ফুলজার মিয়া, গণি মিয়াসহ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের নিন্দা জানান। সেই সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় মালিক শ্রমিক ঐক্যবদ্ধ আছে ও থাকবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com