শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের দিনাপুর এলাকার কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর পরগণার থেকে দিনারপুর এলাকার কুখ্যাত গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার ফাঁড়ি অফিসার ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত মর্তুজা মিয়ার ছেলে ইনুছ আলীর (৪৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গোপলার বাজার ফাঁড়ি অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, একের পর এক অভিযান চালিয়ে এলাকাকে মাদক মুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, ইউনুছ আলী এলাকার একজন কুখ্যাত গাঁজা ব্যবসায়ী, তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com