রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঈদ গাহ পয়েন্টে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন উপলক্ষে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সাথে সনাতন ধর্মালম্বীদের মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর ঈদগাহ রাস্তার পয়েন্টে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন উপলক্ষ্যে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সাথে সনাতন ধর্মালম্বীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ গাহ পয়েন্টে সঠিক দায়িত্ব পালনে সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্য করে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি আ.স.ম সাইফুর রহমান ভূইয়া, সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক, এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, অনুপ কুমার দেব মনা, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, শংখ শুভ্র রায়, পীযূশ চক্রবর্তী, মঙ্গল রায়, পার্থ প্রতীম দাশ, কাউন্সিলর গৌতম কুমার রায়, এডভোকেট তুষার মোদক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com