বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে হাসপাতালে রোগী দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার মা-ছেলে

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে দেখতে গিয়ে হামলার শিকার হলেন ওই রোগীর স্ত্রী ও ছেলে। হামলার শিকার মা-ছেলে হলেন-কানাইপুর গ্রামের লেচু মিয়ার স্ত্রী আবেদা বিবি (৪০) ও ছেলে আউলাদ মিয়া (২৪)। হামলায় মা-ছেলের হাত ভেঙ্গে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কানাইপুর পয়েন্টে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে দাঙ্গা হাঙ্গামা হয়েছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা হয়েছে। এক পর্যায়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ বাতেন খান’র হস্তক্ষেপে থানা কমপ্লেক্সে শালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়। এর পর থেকে বিগত দু-তিন মাস ধরে স্বাভাবিক পরিস্থিতি ছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় একা পেয়ে নবীগঞ্জ-বানিয়াচং রোডস্থ গোয়ালবাড়ির ব্রীজ সংলগ্ন স্থানে কানাইপুর গ্রামের লেচু মিয়ার (৫০) উপর একই গ্রামের আঞ্জব আলী, আসক আলী, আকবর আলী ও শুকুর মিয়ার নেতৃত্বে একদল লোক হামলা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রিক্সাযোগে ছেলে আউলাদ মিয়া পিতাকে দেখতে তার মা’কে সাথে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। কানাইপুর পয়েন্টে পৌছুলে তাদের রিক্সার গতিরোধ করে উল্লেখিত দুর্বৃত্তরা মা-ছেলেকে পাশের একটি দোকানে ঢুকিয়ে মারপিট শুরু করে। এতে মা ও ছেলের দুটি হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট প্রেরণ করে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com