শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে শ্বশুর বাড়ী থেকে জামাতার লাশ

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মানপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে জসিম উদ্দিন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মনজব আলীর পুত্র। শনিবার সকালে স্থানীয় লোকজন ওই গ্রামের কবরস্থানের একটি জাম গাছে জসিমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে লাখাই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে জসিমের পিতার দাবি তার পুত্রকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তিনি আরো জানান, ৭ মাস আগে মানপুর গ্রামের সালাম মিয়ার কন্যা তাসলিমাকে বিয়ে করে জসিম। কিন্তু বিয়ের আগে তাসলিমা জানতে পারে জসিম ১ম স্ত্রী রেখে তাকে বিয়ে করেছে। এ নিয়ে তাদের মাঝে মনোমালিন্যতার সৃষ্টি হয়। ঈদের আগের দিন জসিমকে খবর দিয়ে তাসলিমা তার বাড়িতে নিয়ে যায়। তারাই তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com