শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পাকিস্তানের প্রতিটি ইঞ্চি জায়গা রক্ষা করবে সেনাবাহিনী ঃ রাহিল শরিফ

  • আপডেট টাইম শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ বলেছেন, সেনাবাহিনী যেকোন মূল্যে পাকিস্তানের প্রতিটি ইঞ্চি জায়গা রক্ষা করবে। শুক্রবার পাঞ্জাব প্রদেশের খাইরানে জাতীয় সন্ত্রাসবাদ-বিরোধী কেন্দ্রের এক সমাবেশে এ কথা বলেন তিনি।
রাহিল বলেছেন, ‘এক ইঞ্চি জায়গার মূল্য যাই হোক না কেন তা কোন বিষয় না। এতে কোনো সন্দেহ নেই যে, আমাদের পরাক্রমশালী সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকি মোকাবেলা করতে সম্পূর্ণ সক্ষম। যাইহোক না কেন, পুরো জাতির সমর্থন নিয়ে আমরা আামদের প্রিয় দেশের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করব ইনশায়াল্লাাহ।’
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সম্প্রতি উরি হামলার ঘটনায় যখন ভারত-পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখন এ মন্তব্য করলেন পাক সেনা প্রধান। সেনা সমাবেশে দেয়া বক্তৃতায় রাহিল অরও বলেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান ব্যাপকভাবে সন্ত্রাসবাদের শিকার। তবে দেশের স্থিতিস্থাপকতা ও নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের কারণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোয়ার সৃষ্টি করতে স্বক্ষম পাকিস্তান।
ডন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com