শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ ও মাধবপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও মাধবপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দাল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে বহুলা বাইপাস এলাকার মৃত ছাবু মিয়ার পুত্র। গতকাল শনিবার বিকাল ৩টায় ডিবির এসআই আব্দুল করিম আলীয়া মাদ্রাসা এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার পকেট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুরের ফয়জাবাদ চা বাগানে অভিযান চালিয়ে ভারতীয় ২৫ বোতল ম্যাকডোনাল মদ উদ্ধার করে। এ সময় অপর মাদক বিক্রেতা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com