বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডিএম এমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এবং বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুুধাংশু সূত্র ধর।
প্রধান অতিথি বলেন, অনেক দেশের জিডিপির প্রধান খাত হল পর্যটন শিল্প। বাংলাদেশও এই শিল্পে অনেক সম্ভাবনাময়। এই শিল্পের বিকাশের জন্য যারা পর্যটক হিসাবে আসবেন তাদেরকে দেবতাতুল্য মনে করতে হবে। তিনি আরও বলেন কক্সবাজার ও সুন্দরবনের পরই হবিগঞ্জ পর্যটনের ক্ষেত্রে দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ এলাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com