বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চানপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি হত্যা

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামে শহীদ মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
untitled-1-copy-jpgdsfপুলিশ ও নিহতের পরিবার সুত্র জানায়, শহীদ মিয়া চানপুর বাজারে মুদির দোকানের ব্যবসা করতেন। শনিবার রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজি করেন। রবিবার সকালে স্থানীয় লোকজন খোয়াই নদীর পাশে একটি শিমুল গাছে তার দেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিকালে ময়নাতদন্ত শেষ লাশ পরিবারের জিম্মায় দেয়া হলে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে নিহতের ভাই মাসুক মিয়া জানান, সম্প্রতি শাহপুর ও চানপুর গ্রামবাসির মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে শহীদ মিয়া আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে তার পরিচালনা ব্যবসা করছিল। তাদের ধারণা শাহপুর গ্রামের লোকজনই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ছাড়া শহীদের ব্যবসা প্রতিষ্ঠানটি ভাংচুর অবস্থায় দেখতে পাওয়ায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com