বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে বাইসাইকেল চুরি করতে গিয়ে শিশু আটক

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ইয়াছিন নামে এক শিশু বাহুবল বাজার থেকে বাইসাইকেল চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধরা পড়ে। পরে জনতা ওই শিশুকে  ও তার গডফাদারকে উত্তম-মধ্যম দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার হাসপাতাল এলাকায়।
স্থানীয় লোকজন জানান, বাহুবল হাসপাতাল এলাকার বাসিন্দা পরিবার কল্যাণ সহকারি তপন কুমার দাশ এর পুত্র সপ্তম শ্রেণীর ছাত্র প্রতীক দাশ বাহুবল মডেল থানা সংলগ্ন বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট-এর প্রশিক্ষণার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে প্রতীক দাশ একটি ছোট বাইসাইকেলে চড়ে এসে ওই প্রতিষ্ঠানের সামনে রেখে প্রশিক্ষণে যোগ দেয়। বেলা ৩টার দিকে প্রশিক্ষণ শেষে দেখতে পায় বাইসাইকেলটি নেই। তাৎক্ষণিক তার পরিবারের লোকজন সাইকেলটির সন্ধানে নামে। বেলা ৪টার দিকে স্থানীয় লোকজন দেখতে পায় ৭/৮ বছর বয়স্ক একটি ছেলে হাসপাতাল এলাকা দিয়ে সাইকেলেটি ঠেলে নিয়ে যাচ্ছে। লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে জানায়, সাইকেলটি সে বিজয় কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট-এর নিকটবর্তী স্থান থেকে  নিয়ে এসেছে। স্থানীয় দৌলতপুর গ্রামের ইউসুফ নামে এক রিক্সা চালক তাকে সাইকেলটি এনে দেওয়ার জন্য একশ’ টাকা দিয়েছে। আগে সে আরো কয়েকটি সাইকেল চুরি করে রিক্সা চালক ইউসুফকে দিয়েছে। আটকের পর ওই শিশুর কাছে একটি বিশেষ চাবি পাওয়া যায়। এ চাবি দিয়ে বিভিন্ন প্রকার তালা খোলা সম্ভব। ওই শিশুর দেয় তথ্য মতে জনতা রিক্সা চালক ইউসুফকে খোজে বের করে। এ সময় সেও ঘটনা স্বীকার করলে জনতা তাদের উভয়কে উত্তম-মধ্যম দিয়ে স্বজনদের হাতে তোলে দেয়। ধৃত ওই কিশোরের নাম ইয়াছিন। সে মুদাহরপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com