বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ॥ নিরাপত্তা বিঘœকারীদের কঠোর হস্তে দমন করা হবে-পুলিশ সুপার

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দুর্গোৎসব শান্তিপূর্ণ করার লক্ষ্যে এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার মাধ্যমে নিবির পর্যবেক্ষণ করা হবে। পুজা চলাকালে বখাটেপনা সহ নিরাপত্তা বিঘœকারীদের কঠোর হস্তে দমন করা হবে। এ জন্য কাউকে ছাড় দেয়া হবে না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডে পুজা মন্ডপে স্থাপিত সিসি ক্যামেরার কন্ট্রোল রোম উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান, সহকারি পুলিশ সুপার (সদর) সুদিপ্ত রায়, সদর থানার ওসি ইয়াসিনুল হক, প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ফখরুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপ৫তি এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি পিযুষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়সহ পুজা উদযাপন কমিটি বিভিন্ন পর্যায়ের নেতেৃবৃন্দ।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র আরো বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সবগুলো ক্যামেরা কন্ট্রল রোম থেকে নিয়ন্ত্রণ করা হবে। প্রত্যেকটি মন্ডপে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদল কাজ করবে। কোন মন্ডপ ও এর আশপাশ এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধির গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। কোন অপরাধমুল কর্মকান্ড সংঘটিত হলে তাৎক্ষণিক অপরাধিকে পাকড়াও করা হবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসালে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য ব্যয় হবে ১৪/১৫ লাখ টাকা। এ টাকা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাদেয়া সম্ভব হবে না। এ জন্য তিনি ব্যবসায়ী সহ বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com