বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহর যানজটমুক্ত রাখতে আলোচনা-সিদ্ধান্ত হয় ॥ কার কথা কে শুনে ॥ ট্রাক চলে দিনভর

  • আপডেট টাইম রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৮৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলোচনা হয়, সিদ্ধান্ত হয়, কিন্তু বাস্তবায়ন হয়না। হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে আইনশৃঙ্খলা কমিটির সভায় করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। শহরকে যানজটমুক্ত করতে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত শহরে ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা এবং যত্রতত্র টমটম পার্কিং বন্ধ করতে আলোচনা হয়। আলোচনা সভায় বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তাও উপস্থিত থাকেন। কিন্তু বাস্তবে তা হচ্ছেনা। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিদিন দেখা যায় চৌধুরী বাজার, বগলা বাজার, পুরান বাজারসহ শহরের ব্যস্ততম বিভিন্ন এলাকায় দিনের বেলায় ট্রাক লোড-আনলোড করা হচ্ছে। যত্রতত্র টমটম পার্কিং করে যাত্রী উঠানামা করা হচ্ছে। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কতটুকু বাস্তবায়ন করছে ছবিটিই এর সাক্ষ্য দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com