শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট টাইম সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার জেলা প্রশাসক সাবিনা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, এডিএম এমরান হোসেন, বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেক, পিপি এডঃ সিরাজুল হক চৌধুরী, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, চুনারুঘাট পৌর মেয়র শামছুল ইসলাম, আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহববুর রহমান আউয়াল, মাধবপুর পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা মহিলা সংস্থার সভানেত্রী জমিলা বেগম প্রমুখ ।
সভায় হবিগঞ্জ পৌরসভার মেয়র উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আযান ও নামাজের সময় পূজা অনুষ্ঠানে বাদ্যবাজনা বন্ধ রাখার আহ্বান জানানো হয়। এছাড়া শহরে বাসা ভাড়াটিয়াদের তথ্য প্রদান এবং দিনে শহরে ট্রাক যাতে প্রবেশ করতে না পারে সে সম্পর্কে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com