শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ধরপাকড় ২৫৫ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিযানের প্রথম রাতেই ২৫৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদিন দেড় হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধিতদের বৈধ হতে বেধে দেয়া তিন মাস সময় শেষ হওয়ার পর সোমবার মধ্যরাত থেকে রাজধানী কুয়ালালামপুরসহ পুরো মালয়েশিয়াজুড়ে এ অভিযান শুরু হয়। দেশটির অভিবাসন বিভাগ, পুলিশ ও পিপলস ভলান্টিয়ার কর্পসের (রেলা) প্রায় ১০ হাজার সদস্য এ অভিযানে অংশ নিচ্ছেন।’ আটক ব্যক্তিদের মধ্যে ২৫৫ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৬৯৫ জন ও মিয়ানমারের ১৫৭ জন রয়েছে। বাকিরা কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, চীন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের নাগরিক। বারনামার খবরে বলা হয়, সারাদেশে মোট একশ’ সাতটি স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট এক হাজার ৫৬৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটক বিদেশিদের তথ্য এরই মধ্যে বায়োমেট্রিক তথ্য ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে তারা আর কখনো মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে। স্বরাষ্ট্রমন্ত্রী হামিদী বলেন, ‘যাদের আটক করা হয়েছে তাদের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট চাকরিদাতা প্রতিষ্ঠান বা যার যার দেশের দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানো হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com