বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৬৩০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাটি ভর্তি ও গ্যাস সিলিন্ডার ভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আব্দুর নুর (৫০) নিহত ও অপর ২ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল বিকেল পৌনে ৩ টার দিকে সিলেট থেকে ঢাকা গামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক উল্লেখিত স্থানে পৌছুলে বিপরিত দিক থেকে আসা একটি মাটি ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সুরত আলীর ছেলে আব্দুর নুর মারা যায়। এ সময় ট্রাকে থাকা ২ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও গুরুতর আহত অবস্থায় ইমন ও আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com