শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হাফেজ-এ কোরআন সুন্নি ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা কমিটি গঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা হাফেজ-এ কোরআন সুন্নি ঐক্য পরিষদের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৮ অক্টোবর সকাল ১০ ঘটিকায় ফায়জানে সুন্নাৎ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা ও উপজেলার হাফেজগণকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসায়ে হিফজুল কোরআন এর সাবেক শিক্ষক হাফেজ এম রেজাউল করিম। সভায় সর্বসম্মতিক্রমে জেলা ও উপজেলার হাফেজগণের উপস্থিতিতে হাফেজ এ কোরআন সুন্নি ঐক্য পরিষদ নামে ২১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতি হিসাবে নির্বাচিত হন হাফেজ এম রেজাউল করিম, সহ সভাপতি হাফেজ ছাইদুর রহমান, হাফেজ মিজানুর, হাফেজ মুসাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাফেজ মোঃ আমিনুল হক, সহ সাধারন সম্পাদক হাফেজ রহমত এলাহী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ ইদ্রিছ আলী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুস শুকুর, অর্থ সম্পাদক হাফেজ হাবিবুর রহমান মুরাদ, প্রচার সম্পাদক হাফেজ সেলিম আহমদ, সহ প্রচার সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফেজ এরশাদুল আলম আবদাল, সহ দপ্তর সং রুকুনুজ্জামান, প্রকাশনা সম্পাদক হাফেজ সাহারাজ আহমদ, সহ দপ্তর সঃ হাফেজ ইয়াসিন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান, সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ কাউছার আহমদ, আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাসুক আহমদ (ইতালী প্রবাসী), সহ আন্তর্জাতিক সম্পাদক হাফেজ কামাল আহমদ (সৌদি প্রবাসী)। সভায় নবগঠিত কমিটি পরিচালনার জন্য একটি গঠণতন্ত্র প্রণয়ন ও একটি উপদেষ্ঠা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
পরিশেষে মহরম মাসের তাৎপর্য আলোচনা ও সকল শহীদগণের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাধ্যমে নবগঠিত কমিটির প্রথম সভা সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com